Muso Jam

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার সম্পদ লুট

· Prothom Alo

সাতক্ষীরা শহরে অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের অর্থ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিক হিসাবের ভিত্তিতে মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।

Visit fish-roadgame.online for more information.

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, চোরের দল কেন্দ্রীয় মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে আছে চার ভরি ওজনের দুই জোড়া সোনার বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিব’, আট আনা ওজনের একটি চেইন, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি; প্রায় পাঁচ ভরি রুপা, দানবাক্সের সাত হাজার টাকা এবং আরও কিছু মূল্যবান সামগ্রী।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, ‘দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।’

চুরির খবর শুনে মন্দির প্রাঙ্গণে আসেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। আজ সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে

মন্দিরের কর্মকর্তা অসীম দাশ বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চোরদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Read full story at source

6 of 7 Iranian soccer players granted asylum in Australia stay, rest head home

· CBS News

12 best leave-in conditioners, tried and tested on different hair types

· The Independent