Muso Jam

এপস্টিন কেলেঙ্কারিতে গ্রেপ্তারের পর ছাড়া পেলেন রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু

· Prothom Alo

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌননিপীড়ক জেফরি এপস্টিনের কাছে সরকারের গোপন নথি পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

Visit chickenroad.qpon for more information.

অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর গতকাল বৃহস্পতিবার ৬৬ বছরে পদার্পণ করেছেন। গতকাল জন্মদিনে টেমস ভ্যালি পুলিশের গোয়েন্দারা দিনভর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে চলতি মাসের শুরুতে পুলিশ বলেছিল, বাণিজ্য দূত হিসেবে কাজ করার সময় অ্যান্ড্রু দোষী সাব্যস্ত যৌন নিপীড়ক এপস্টিনের কাছে নথি পাঠিয়েছিলেন—এমন একটি অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

যুক্তরাজ্যের সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় অষ্টম স্থানে থাকা রাজপরিবারের এই জ্যেষ্ঠ  সদস্যকে গ্রেপ্তারের ঘটনা আধুনিক সময়ে নজিরবিহীন।

এক বিবৃতিতে রাজা তৃতীয় চার্লস বলেছেন, ‘অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সরকারি দায়িত্বে অসদাচরণের অভিযোগ সম্পর্কে জানতে পেরে আমি উদ্বিগ্ন বোধ করছি।’

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় এলশাম শহরের একটি থানা থেকে আন্তর্জাতিক মান সময় সন্ধ্যা সাতটার কিছু পর সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে বের হতে দেখা যায়। সেখানে অল্পসংখ্যক আলোকচিত্রী ও টেলিভিশন কর্মী উপস্থিত ছিলেন।

থানা থেকে ছাড়া পাওয়ার পর তোলা রয়টার্সের এক ছবিতে দেখা যায়, অ্যান্ড্রু গাড়ির ভেতরে বসে আছেন। তাঁকে বিচলিত দেখাচ্ছিল।

টেমস ভ্যালি পুলিশ পরে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে ‘তদন্তাধীন অবস্থায়’ ছাড়া হয়েছে।

বাকিংহাম প্যালেস বলেছে, অ্যান্ড্রুকে গ্রেপ্তারের বিষয়ে তারা আগে থেকে জানত না। তবে রাজা তৃতীয় চার্লস বলেন, কর্তৃপক্ষকে তাঁর পরিবার ‘পূর্ণ মাত্রায় এবং আন্তরিকভাবে সমর্থন ও সহযোগিতা’ দেবে।

রাজা এক বিবৃতিতে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, আইনকে তার নিজস্ব পথে চলতে দিতে হবে।’

গতকাল রাজা তৃতীয় চার্লস লন্ডনে একটি ফ্যাশন শো অনুষ্ঠানে হাজির হলেও তিনি অ্যান্ড্রুর বিষয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করেননি।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় পুত্র অ্যান্ড্রু বরাবরই এপস্টিনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোনো অন্যায় কাজে জড়ানোর অভিযোগ অস্বীকার করে আসছেন। এপস্টিনের সঙ্গে একসময়ের বন্ধুত্ব নিয়েও তিনি অনুশোচনা প্রকাশ করেছিলেন।

অ্যান্ড্রুর দপ্তরের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কেউ কথা বলতে রাজি হয়নি। মার্কিন সরকার এপস্টিন-সংক্রান্ত ৩০ লাখের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করার পর থেকে তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।

২০০৮ সালে এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌনকাজে বাধ্য করার চেষ্টার অভিযোগে জেফরি এপস্টিন দোষী সাব্যস্ত হয়েছিলেন।

নথিগুলোতে ইঙ্গিত দেওয়া হয়, ২০১০ সালে সরকারের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে ভিয়েতনাম, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ সফর করেছিলেন অ্যান্ড্রু। ওই সব ভ্রমণ–সংক্রান্ত প্রতিবেদন তিনি এপস্টিনের কাছে পাঠিয়েছিলেন।

এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি প্রথম সামনে আসার পর ২০১১ সালে অ্যান্ড্রুকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

টেমস ভ্যালি পুলিশের সহকারী প্রধান কনস্টেবল অলিভার রাইট এক বিবৃতিতে বলেন, ‘বিস্তারিত পর্যালোচনার পর আমরা এখন সরকারি দায়িত্বে অসদাচরণের এই অভিযোগ নিয়ে (অ্যান্ড্রুর বিরুদ্ধে) আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছি।’

রাইট আরও বলেন, ‘এই মামলার প্রতি জনসাধারণের ব্যাপক আগ্রহ রয়েছে। আমরা উপযুক্ত সময়ে হালনাগাদ তথ্য জানাব।’

গতকাল সর্বশেষ এই গ্রেপ্তারের ঘটনাকে সাবেক এই প্রিন্সের জন্য নতুন করে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে ২০১৯ সালে তাঁকে সব রাজদায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হয়।

রে অ্যান্ড্রু–এপস্টিন সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের পর বড় ভাই রাজা তৃতীয় চার্লস গত অক্টোবরে অ্যান্ড্রুর প্রিন্স উপাধি ও অন্যান্য সম্মাননা বাতিল করেন। বলা হয়, তিনি এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর নামে পরিচিত হবেন।

Read full story at source

‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ডস’ পেল ইলেক্ট্রো মার্ট

· Prothom Alo

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক উদ্যোক্তা শীর্ষ সম্মেলনে ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ডস–২০২৬’ পুরস্কার গ্রহণ করেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার (মাঝে)

বাংলাদেশে কনকা, গ্রী এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ডস–২০২৬’–এ টেকসই এবং ইএসজি এক্সিলেন্স ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।

সম্প্রতি সিঙ্গাপুরের একটি হোটেলে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক উদ্যোক্তা শীর্ষ সম্মেলনে গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারের হাতে এই পুরস্কার হস্তান্তর করা হয়।

Visit asg-reflektory.pl for more information.

পরিবেশগত টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা সংরক্ষণ, অংশীজনদের চাওয়া-পাওয়ার মধ্যে সামঞ্জস্যতা রক্ষা, ব্র্যান্ড ইকুইটি প্রবৃদ্ধি এবং আর্থিক পারফরম্যান্সে উন্নতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ইলেক্ট্রো মার্ট তাদের প্রতিটি কার্যক্রমে পরিবেশগত এবং সামাজিক সচেতনতা প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

ইলেকট্রনিকস ব্র্যান্ড কনকা ও গ্রী বাংলাদেশে যাত্রা শুরু করে ইলেক্ট্রো মার্ট গ্রুপের হাত ধরে। গ্রাহকদের আস্থা, বিশ্বমানের পণ্য এবং নিরবচ্ছিন্ন চাহিদার কারণে কনকা ও গ্রী ব্র্যান্ড ইলেকট্রনিকস পণ্য প্রতিষ্ঠানটিকে ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হতে সহায়তা করে।

Read full story at source

20 Days, 20,000 Conversations, 1.2 Billion Tokens: What I Learned from Heavy Claude Code Use

· Dev.to