IN PICTURES: Total solar eclipse sweeps across Europe
· Daily Maverick
· Daily Maverick
· Prothom Alo

জুলাই গণ–অভ্যুত্থানকালে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। নতুন তারিখ আগামী ১ সেপ্টেম্বর।
Visit esporist.com for more information.
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এই তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
ওমর ফারুক ফারুকী বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানার এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ছয় আসামিকে আজ আদালতে হাজির করা হয়। তবে এই মামলায় জামিন থাকা তিন আসামি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁদের আজ আদালতে হাজির করা হয়নি। এ কারণে শুনানি পিছিয়ে ১ সেপ্টেম্বর ধার্য করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক হোসেন। আহত হন সাজ্জাদ ও শাহিন নামের দুই ব্যক্তি।
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর এই মামলায় আদালতে হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
· NY Post

Visit extonnews.click for more information.