Muso Jam

Navi Mumbai Set For Massive Infrastructure Push As CIDCO Proposes Rs 16,250 Crore FY27 Budget

· Swarajya

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

· Prothom Alo

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতিকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। বাংলাদেশ মনে করে, এই পদক্ষেপ ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের পথে একটি ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপ।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছে। যদিও বাংলাদেশের বিজ্ঞপ্তিতে কোন বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি হলো আর কোন দেশ এতে মধ্যস্থতা করেছে, সেটি উহ্য রাখা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সমঝোতা অনুযায়ী আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনায় বসবেন।

Visit sport-tr.bet for more information.

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষ ওই যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং এই সুযোগকে গঠনমূলকভাবে কাজে লাগিয়ে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাবে এবং সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করবে।

যুদ্ধবিরতি কার্যকর করতে কূটনৈতিক প্রচেষ্টায় সম্পৃক্ত সব পক্ষের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞতা জানিয়েছে।

বাংলাদেশ এ বিষয়ও পুনর্ব্যক্ত করছে যে সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।

Read full story at source

জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

· Kaler Kantho