Muso Jam

সড়কের পাশে ছোপ ছোপ রক্তের দাগ, খুঁজতেই ঝোপে মিলল রক্তাক্ত লাশ

· Prothom Alo

মানিকগঞ্জে সড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেতিলা–মিতরা ইউনিয়নের বার্থা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তাঁর বয়স ৪০–৪৫ বছর। তিনি রিকশাচালক বলে ধারণা করা হচ্ছে।

Visit newssport.cv for more information.

পুলিশ জানিয়েছে, গ্রামীণ সড়কটির পাশে রক্তের ছোপ দেখে ঝোপের মধ্যে লাশটি দেখতে পান স্থানীয় কয়েকজন। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশটি সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ দুপুরে বার্থা গ্রামে ওই সড়কের পাশে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পান এক ব্যক্তি। পরে পাশে একটি ব্যাটারিচালিত রিকশা পড়ে থাকতে দেখেন। বিষয়টি আরও কয়েকজনকে জানালে তাঁরা সড়কের পাশে ঝোপের মধ্যে রক্তাক্ত লাশটি খুঁজে পান। খবর পেয়ে আজ বেলা দুইটার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন আছে।

এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলের পাশ থেকে একটি রিকশা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Read full story at source

Billions Flow Out of BlackRock’s India ETF as Iran War Escalates

· Bloomberg

Taylor Frankie Paul Accuses Dakota Mortensen of Assault in Protective Order Filing

· Rolling Stone