Bluerock inks deal with Defence Housing
· Business News Australia

· Business News Australia

· Prothom Alo

শাহরুখের সাজে ছিল রকস্টারসুলভ ঝলমলে আমেজ, অন্যদিকে গৌরীর লুকে প্রাধান্য পেয়েছিল ক্ল্যাসিক গ্ল্যামার।
কালো পোশাকের চিরকালীন আভিজাত্যকে দুই ভিন্ন স্টাইলে তুলে ধরলেন বলিউড তারকা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান। দুবাইয়ে বিলাসবহুল আবাসন প্রকল্প ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী আয়োজনে হাজির হয়েছিলেন তারকা দম্পতি।
Visit newsbetting.club for more information.
View this post on Instagram
শাহরুখের সাজে ছিল রকস্টারসুলভ ঝলমলে আমেজ, অন্যদিকে গৌরীর লুকে প্রাধান্য পেয়েছিল ক্ল্যাসিক গ্ল্যামার।
কালো সিঙ্গেল ব্রেস্টেড ব্লেজার ও মানানসই ট্রাউজারে হাজির হয়েছিলেন শাহরুখ। ব্লেজারের নচড ল্যাপেলজুড়ে ছিল ঘন রুপালি কারুকাজ, একই কাজ দেখা গেছে হাতার কাফ ও পকেটেও। প্রচলিত শার্ট-টাইয়ের বদলে খোলা নেকলাইন রেখেছিলেন অভিনেতা।
গলায় একাধিক ডায়মন্ড নেকলেস ও ছোট্ট পেনডেন্ট, হাতে ব্রেসলেট ও স্টেটমেন্ট রিং, কানে কালো কাফ। সব মিলিয়ে সাজে ছিল রকস্টারসুলভ ছাপ। সঙ্গে অ্যাম্বার রঙের অ্যাভিয়েটর সানগ্লাস, পেছনের দিকে আঁচড়ানো সল্ট-অ্যান্ড-পেপার চুল ও পরিপাটি দাড়ি তাঁর লুককে দিয়েছে বাড়তি আকর্ষণ।
শাহরুখের ঝলমলে স্যুটের বিপরীতে গৌরী বেছে নিয়েছিলেন কালো ফ্লোর লেন্থ গাউন। ওয়ান শোল্ডার নেকলাইন, বডিজজুড়ে ড্রেপিং এবং কোমর ও হিপের কাছে রুচিংয়ের কাজ গাউনটিতে তৈরি করেছে সুন্দর সিলুয়েট। এক পাশের থাই-হাই স্লিট যোগ করেছে গ্ল্যামারাস ছোঁয়া। হিপের কাছে সোনালি অলংকারের ডিটেইলও ছিল নজরকাড়া।
গাউনের সঙ্গে গোল্ড স্টেটমেন্ট নেকলেস, ডায়মন্ড স্টাডেড কানের দুল, ব্রেসলেট ও ঘড়ি পরেছিলেন গৌরী। হাইলাইট করা ব্রাউন চুলে ভলিউমি ওয়েভ, চোখে স্মোকি মেকআপ, ত্বকে গ্লোয়ি বেস এবং ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপস্টিকে তাঁর সাজ পেয়েছিল পরিপূর্ণতা।
একই রঙের পোশাকেও স্টাইলের প্রকাশ যে কতটা আলাদা হতে পারে, শাহরুখ ও গৌরীর সাজ তার সুন্দর উদাহরণ। একজনের স্যুটে ঝলমলে কারুকাজ, অন্যজনের গাউনে পরিমিত গ্ল্যামার। কালো রঙেই সন্ধ্যার আয়োজনে নজর কাড়লেন এই তারকা দম্পতি।
· Euronews