Capital markets need to drive rural infra, says CEA Anantha Nageswaran
· Economic Times
· Economic Times
· NDTV

Visit turconews.click for more information.
· Prothom Alo

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক খাতে বরাদ্দ বাড়ানো এবং জলবায়ু সংকটের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন তরুণেরা। গতকাল শুক্রবার ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তাঁরা।
Visit syntagm.co.za for more information.
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারগুলো তরুণ প্রজন্মের উদ্বেগ ও ভবিষ্যতের কথা উপেক্ষা করছে। ভূরাজনৈতিক সংকট মোকাবিলা ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতে গিয়ে শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণে প্রয়োজনীয় বিনিয়োগ করছে না।
৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত তরুণদের একটি জোট এই বিক্ষোভের আয়োজন করে। বিভিন্ন দেশে বিক্ষোভের কারণের মধ্যে আরও ছিল গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়িভাড়া বৃদ্ধি এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের অবনতি।
বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড। কোথাও আতশবাজি জ্বালানো হয়, কোথাও পোড়ানো হয় ট্যাংকের কার্ডবোর্ডের প্রতিকৃতি।
ইতালির মিলান শহরে বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সী মাধ্যমিকের শিক্ষার্থী অলিভিয়া ফেরারিও এএফপিকে বলেন, রাস্তায় নেমে তরুণেরা তাঁদের ‘প্রাণশক্তি ও দৃঢ়সংকল্প’ প্রকাশ করছেন। তিনি বলেন, ‘সরকার যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা নীরব থাকতে পারি না।’
মিলানের ওই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন। ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে বিক্ষোভের দিন বিভিন্ন শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সুইজারল্যান্ডে আয়োজকদের দাবি, দেশজুড়ে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। লুসান শহরে একটি ব্যানারে লেখা ছিল, ‘কৃচ্ছ্রসাধন সামাজিক সহিংসতা।’ আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘নিরামিষভোজী হও, কিন্তু ধনীদের খাও।’
সুইজারল্যান্ডের বার্তা সংস্থা কিস্টোন—এটিএসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের বেশির ভাগই শান্তিপূর্ণ ছিল। তবে একটি বিক্ষোভ শেষ হওয়ার পর অল্পসংখ্যক মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করা হয়।
জার্মানির রাজধানী বার্লিনে বিশ্ববিদ্যালয় ও স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। তাঁদের অন্যতম উদ্বেগের বিষয় ছিল দেশটির দ্রুত সামরিক শক্তি বেড়ে যাওয়া। এতে আবার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
বার্লিনে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পতাকা ও ব্যানার হাতে মিছিল করছেন। বার্লিন, জার্মানি, ২০ নভেম্বরগত বছর উচ্চমাধ্যমিক শেষ করা ১৮ বছর বয়সী হেলেনা কোসাটজ এএফপিকে বলেন, ‘কাউকে যুদ্ধ করা ও মানুষ হত্যা করতে শেখাতে বাধ্য করা এবং এরপর তাঁকে যুদ্ধে পাঠানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে আমি মনে করি।’
প্রতিকূল রাশিয়ার মুখে ইউরোপ যখন সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তখন বিক্ষোভের আয়োজকেরা বলছেন, সামরিক শক্তি বৃদ্ধিতে বরাদ্দ অর্থ শিক্ষা, তরুণদের জন্য নীতিমালা প্রণয়ন এবং আবাসন খাতে ব্যয় করা উচিত।
এদিকে যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে ও কাছের ট্রাফালগার স্কয়ারে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাঁদের মধ্যে কয়েকজন স্কুলের পোশাক পরা ছিলেন। তাঁদের হাতে ছিল ‘উচ্চশিক্ষা বাঁচাও’ এবং ‘তাদের যুদ্ধ নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড।
কলেজ থেকে এক দিনের ছুটি নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া এলিজ বলেন, ‘আমি অনেকটাই আশা হারিয়ে ফেলেছি।’
১৮ বছর বয়সী এই তরুণী বলেন, অর্থের অভাবে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। তাঁর ভাষায়, ‘বেশির ভাগ চাকরিই এআইয়ের দখলে চলে যাচ্ছে। সবার মধ্যেই যেন বিষণ্নতা আরও বাড়ছে।’
লন্ডনের বিক্ষোভে ডানপন্থী ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের কয়েকটি দলের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। এএফপি কয়েকজনকে গ্রেপ্তার হতেও দেখেছে। সেখানে ‘ফিলিস্তিন চিরকাল বেঁচে থাকবে’ স্লোগান শোনা যায়। ইউরোপজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভে ফিলিস্তিনের পতাকাও দেখা গেছে।
ইতালির রাজধানী রোমে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে মিছিল করেন। তাতে লেখা ছিল, ‘কেউ আমাদের স্বাধীনতা না দিলে আমরা তা ছিনিয়ে নেব—সরকার, যুদ্ধ ও জীবনযাত্রার উচ্চব্যয়ের বিরুদ্ধে।’
রোমেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দিকে বোতল ও ধোঁয়া সৃষ্টিকারী বোমা ছুড়ে মারেন।
স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে সামরিক খাতে ব্যয় বাড়ানোর সমালোচনাও করেছেন তাঁরা।
১৬ বছর বয়সী উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী গ্যাব্রিয়েলা হিমেনো সেরানো বলেন, তাঁদের শ্রেণিকক্ষে ৩৩ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক মাত্র একজন। শ্রেণিকক্ষগুলো খুব ছোট। সুযোগ-সুবিধার অবস্থা একেবারেই শোচনীয়। কিছু স্কুলে ইঁদুর ও তেলাপোকার উপদ্রবও রয়েছে বলে জানান তিনি।
শ্রমিক ইউনিয়ন ও আবাসন সংগঠনগুলো আরও বিক্ষোভের ডাক দেওয়ায় সপ্তাহান্তেও এই বিক্ষোভ অব্যাহত থাকার কথা আছে।
ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর কাছাকাছি সময়ে ইউরোপজুড়ে এই বিক্ষোভ হচ্ছে। ২০১৮ ও ২০১৯ সালে ওই আন্দোলন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সরকারকে বড় ধরনের চাপে ফেলেছিল। আজ শনিবার ফ্রান্সেও বিক্ষোভের পরিকল্পনা আছে।
ইউরোপের বিভিন্ন দেশের এই বিক্ষোভ আংশিকভাবে ফ্রান্সের সাম্প্রতিক আন্দোলন থেকে অনুপ্রাণিত। ফ্রান্সে গত সেপ্টেম্বরের মাঝামাঝি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ উন্নত করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অপর্যাপ্ত সরকারি সেবা ও পুলিশের বর্বরতার বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে রূপ নেয় সেটি। ওই বিক্ষোভগুলো কোনো কোনো সময় সহিংস হয়ে উঠেছিল।